Complaint Register Month Wise Complaints Complaints Form Current News Picture Gallery Contact Us
About Organization
Introduction
Tax Ombudsman
Key Personnel
Office Staff
Annual Report
Organogram
News & Events
Tax Ombudsman submits annual report 2009 to President
Annual Reports
Annual Report 2009
Annual Report 2008
কর-ন্যায়পালের কার্যক্রম
কর-ন্যায়পালের কার্যালয়
আঞ্জুমান মফিদুল ইসলাম সড়ক
কাকরাইল, ঢাকা
কর-ন্যায়পালের কার্যক্রমঃ
কর সংক্রান্ত আইন প্রয়োগে নিয়োজিত ব্যক্তি বা কর কর্মচারী কর্তৃক কর আরোপ ও নিরূপণে সংঘটিত অপশাসনের বিষয়ে তদন্ত পরিচালনা প্রতিকার বিধান ও সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কর-ন্যায়পাল আইন-২০০৫ (২০০৫ সনের ১৯ নং আইন) এবং কর-ন্যায়পাল (অভিযোগ দায়ের তদন্ত ও নিষ্পত্তি) বিধিমালা ২০০৭ প্রণীত হয়েছে । কর-ন্যায়পাল ৯ই জুলাই ২০০৬ তারিখে দায়িত্ব গ্রহণ করেন এবং ভূঁইয়া ম্যানশন ৭৪ কাকরাইল ঢাকা-১০০০ এ অবস্থিত অস্থায়ী কার্যালয়ে কার্যক্রম শুরু করেন বর্তমানে ৪ আঞ্জুমান মফিদুল ইসলাম সড়ক কাকরাইল ঢাকা-১০০০ এ ঠিকানায় কর-ন্যায়পালের কার্যালয় অবস্থিত ।
ফোনঃ ৮৩৩২৬৮১, ৮৩৩৩২৩৮, ৮৩৩৩২৩৯
কর-ন্যায়পালের এখতিয়ারাধীন ক্ষেত্রসমূহ
১. The Provisional Collectioni of Taxes Act, 1931 (Act XVI of 1931);
২. The Excises and Salt Act, 1944 (Act I of 1944);
৩. The Customs Act, 1969 (Act IV of 1969);
৪. The Income Tax Ordinance, 1984 (Ordinance XXXVI of 1984);
৫. দান-কর আইন ১৯৯০ (১৯৯০ সনের ৪৪ নং আইন) ;
৬. মূল্য সংযোজন কর আইন , ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন) ;
৭. ভ্রমণ কর আইন , ২০০৩ (২০০৩ সনের ৫ নং আইন) ;
৮. সরকার , সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা , করারোপের সহিত সম্পর্কযুক্ত আইন বলিয়া যেইরূপ নির্ধারিত করিবে সেইরূপ , অন্যান্য আইন ; এবং
৯. উপরোক্ত (১) হইতে (৮) এ উল্লিখিত আইনসমূহের অধীন প্রণীত বা জারীকৃত বিধি , প্রবিধান বা প্রজ্ঞাপনসমূহ ।
কর-ন্যায়পালের দায়িত্ব ও এখতিয়ার (ধারা-১৩)
১. কর-ন্যায়পাল কোন সংক্ষুব্ধ ব্যক্তির অভিযোগ , অথবা রাষ্ট্রপতি , প্রধানমন্ত্রী , অর্থমন্ত্রী , বা জাতীয় সংসদের রেফারেন্স অথবা সুপ্রীম কোর্টের নির্দেশনাপ্রাপ্ত হইয়া অথবা স্বীয় বিবেচনাক্রমে বোর্ড বা কোন কর কর্মচারীর অপশাসনের অভিযোগ তদন্ত করিতে পারিবেন
২. নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে কর-ন্যায়পালের তদন্ত বা অনুসন্ধান করার কোন এখতিয়ার থাকিবে না, যথাঃ-
(ক) উপরে উল্লিখিত কোন অভিযোগ বা রেফারেন্স প্রাপ্তির তারিখে যদি উক্ত অভিযোগ বা রেফারেন্সে বর্ণিত বিষয়বস্তু যথাযথ এখতিয়ারসম্পন্ন কোন আদালত বা ট্রাইব্যুনালে বিচারাধীন বা, ক্ষেত্রমত, বোর্ডের বিবেচনাধীন থাকে তাহা হইলে উক্ত অভিযোগ বা রেফারেন্স; এবং
(খ) আয় নিরূপন, কর বা শুল্কের দায় নির্ধারণ, পণ্যের শ্রেণীবিন্যাস বা মূল্যায়ন বিষয়ে সংশ্লিষ্ট আইনের অধীন কোন আপীল, রিভিউ বা রিভিশনের ব্যবস্থা থাকিলে উক্তরূপ আয় নিরূপন, কর বা শুল্কের দায় নির্ধারণ, পণ্যের শ্রেণীবিন্যাস বা মূল্যায়নের ব্যাখ্যা সম্পর্কে কোন কর কর্মচারীর বিরুদ্ধে উত্থাপিত কোন অভিযোগঃ
তবে শর্ত থাকে যে অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, আয় নিরূপন, কর বা শুল্কের দায় নির্ধারণ, পণ্যের শ্রেণীবিন্যাস বা মূল্যায়নের বিষয়ে কোন ব্যক্তি সংশ্লিষ্ট কর্মচারীর অপশাসনের বিরুদ্ধে সরাসরি কর-ন্যায়পালের নিকট অভিযোগ দায়ের করিতে পারিবেন ।
৩. কোন কর কর্মচারী কর্তৃক বা তাহার পক্ষে আনীত তাহার চাকুরী সংক্রান্ত বিষয়ে কোন অভিযোগ কর-ন্যায়পাল বিবেচনার জন্য গ্রহণ করিবেন না ।
৪. কর-ন্যায়পাল ন্যায়ভ্রষ্টতা, স্বেচ্ছাচারিতা, পক্ষপাতিত্ব বা বৈষম্যের কারণ নিরূপণার্থে, সমীক্ষা বা গবেষণা করিতে পারিবেন এবং এর ফলাফলের ভিত্তিতে উক্ত বিষয়সমূহ দূর করার জন্য অর্থমন্ত্রীর কাছে সুপারিশ করিতে পারিবেন ।
অভিযোগ কিভাবে কোথায় এবং কখন দায়ের করিতে হইবে
সকল অভিযোগ নির্দিষ্ট ছকে কর-ন্যায়পালের কার্যালয়ে দাখিল করিতে হইবে। সংশ্লিষ্ট ব্যক্তি অথবা আইনানুগ প্রতিনিধির মাধ্যমে অভিযোগ দায়ের করিতে হইবে।
কর-ন্যায়পালের সুপারিশ ও উহা বাস্তবায়ন
১. কর-ন্যায়পাল কোন বিষয়ে যথাযথ তদন্তের ভিত্তিতে যদি এই মর্মে অভিমত পোষণ করেন যে , উহাতে অপশাসন হইয়াছে বা অপশাসনের মাধ্যমে কোন কার্য সম্পাদিত হইয়াছে , তাহা হইলে তিনি তদন্ত সমাপ্তির ১৫ (পনের) দিনের মধ্যে তাঁহার সুপারিশ বোর্ডকে লিখিতভাবে অবহিত করিবেন ।
২. উপরে বর্ণিত সুপারিশ প্রাপ্তির ৬০ (ষাট) দিনের মধ্যে বোর্ড উক্ত সুপারিশ-
(ক) যথাযথ বাস্তবায়ন করিবে এবং তৎসম্পর্কে কর-ন্যায়পালকে অবহিত করিবে; বা
(খ) যথাযথ বাস্তবায়নে ব্যর্থ হইলে উহার কারণ কর-ন্যায়পালকে অবহিত করিবে ।
৩. যেইক্ষেত্রে কর-ন্যায়পাল কোন অভিযোগ, অথবা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী বা জাতীয় সংসদ কর্তৃক প্রেরিত কোন রেফারেন্স অথবা সুপ্রীম কোর্টের কোন নির্দেশনার প্রেক্ষিতে কোন বিষয় বিবেচনা করিয়াছেন বা তদন্ত পরিচালনা করিয়াছেন, সেইক্ষেত্রে কর-ন্যায়পাল অনুচ্ছেদ অনুসারে বোর্ডের নিকট হইতে প্রাপ্ত তথ্য সম্পর্কে অভিযোগকারী অথবা ক্ষেত্রমত, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, জাতীয় সংসদ বা সুপ্রীম কোর্টকে অবহিত করিবেন।
৪. অনুচ্ছেদ (২) এ নির্ধারিত মেয়াদের মধ্যে কর-ন্যায়পাল যদি বিষয়টি সম্পর্কে কোন তথ্য প্রাপ্ত না হন তাহা হইলে তিনি উহা অর্থমন্ত্রীকে অবহিত করিতে পারিবেন এবং অর্থমন্ত্রী যেইরূপ উপযুক্ত মনে করিবেন সেইরূপ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করিতে পারিবেন ।
৫. অনুচ্ছেদ (৪) এ যাহা কিছুই থাকুক না কেন, কোন তদন্তের পর যদি কর-ন্যায়পালের নিকট প্রতীয়মান হয় যে, অপশাসনের ফলে কোন সংক্ষুব্ধ ব্যক্তির প্রতি অবিচার করা হইয়াছে এবং উক্ত অবিচারের প্রতিকার করা হয় নাই বা হইবে না , তাহা হইলে তিনি, উপযুক্ত মনে করিলে, অর্থমন্ত্রীর নিকট বিষয়টির উপর একটি বিশেষ প্রতিবেদন উপস্থাপন করিতে পারিবেন ।
৬. যদি বোর্ড কর-ন্যায়পালের সুপারিশ বাস্তবায়ন না করে অথবা বাস্তবায়ন না করার কারণ কর-ন্যায়পালকে তাঁহার সন্তোষানুযায়ী জ্ঞাপন না করে , তাহা হইলে উক্ত অবাস্তবায়নের বিষয় সম্পর্কে ধারা ২১ এর বিধান অনুসারে ব্যবস্থা গ্রহণ করা যাইবে ।
সুপারিশ বাস্তবায়নকারী কর্তৃপক্ষের করণীয়
১. কর-ন্যায়পালের কোন সুপারিশ বাস্তবায়নের দায়িত্ব-
(ক) বোর্ডের উপর ন্যস্ত হইলে উক্তরূপ সুপারিশ বাস্তবায়নে ব্যর্থতার জন্য বোর্ড দায়ী থাকিবে
(খ) কোন কর-কর্মচারীর উপর ন্যস্ত হইলে উক্তরূপ সুপারিশ বাস্তবায়নে ব্যর্থতার জন্য তিনি ব্যক্তিগতভাবে দায়ী থাকিবেন এবং এই ব্যর্থতার বিষয়টি তাহার ব্যক্তিগত নথির অন্তর্ভূক্ত হওয়াসহ উহা তাহার বার্ষিক গোপনীয় প্রতিবেদন উল্লিখিত হইবেঃ
তবে শর্ত থাকে যে এই দফার অধীন ব্যক্তিগতভাবে কোন কর কর্মচারীকে দায়ী করার পূর্বে তাহাকে প্রয়োজনীয় শুনানীর সুযোগ প্রদান করিতে হইবে ।
অর্থমন্ত্রী কর্তৃক গ্রহণীয় কার্যক্রম
কর-ন্যায়পালের কোন সুপারিশ বাস্তবায়ন না হইলে তিনি বিষয়টি অর্থমন্ত্রীকে অবহিত করিতে পারিবেন এবং উক্তরূপে অবহিত হইলে অর্থমন্ত্রী-
(ক) উক্ত সুপারিশ বাস্তবায়নের জন্য বোর্ডকে নির্দেশ প্রদান করিতে পারিবেন; অথবা
(খ) যদি মনে করেন যে, কর-ন্যায়পালের সুপারিশ পুনর্বিবেচনার প্রয়োজন, তাহা হইলে বিষয়টি পুনর্বিবেচনার জন্য কর-ন্যায়পালের নিকট প্রেরণ করিতে পারিবেন অথবা
(গ) স্বীয় বিবেচনায় অন্য কোন যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবেন।
Home | About Us | Contact Us
Copyright © 2008 Tax Ombudsman. All rights reserved.